নির্বাচনের আগে গ্রেফতারের নামে নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে, এমন অভিযোগ বিএনপির রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।
দুপুরে, রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউএস এইড আয়োজিত ‘মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্ম পরিকল্পনার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ’কথা বলেন। এসময় গুজব ছড়ানোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























