বাংলাদেশে অ্যাকর্ড ও আলায়েন্সের কার্যক্রম নভেম্বরের মধ্যে গোটানোর আদেশ দেয় হাইকোর্ট। কিন্তু এখনো পোশাক কারখানার সংস্কার শেষ না হওয়ায় আদেশের বিরুদ্ধে আপিল করে অ্যাকর্ড। তৈরি পোশাক কারখানা সংস্কারে ইউরোপীয় ক্রেতাজোট অ্যাকর্ড ৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে কার্যক্রম চালাতে পারবে। ৩০ নভেম্বর অ্যাকর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আপিল বিভাগের আদেশে মেয়াদ বাড়লো। এরপর আর বাড়বে কি না, তা নিয়ে আপিল শুনানি আগামী বৃহস্পতিবার।
বৃহস্পতিবার শুনানিতে অংশ নেন অ্যাকর্ড ও রাষ্ট্রপক্ষের কৌশলীরা। এসময় শর্ত সাপেক্ষে অ্যাকর্ডের মেয়াদ বাড়ানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে ৬ ডিসেম্বর পর্যন্ত পরবর্তী শুনানির দিন ঠিক করে আদালত। এদিকে, আদালতের আদেশ মেনে নেয়ার কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। তার আশা, আপিল নিষ্পত্তি হলে কারখানা সংস্কার প্রক্রিয়া গতিশীল হবে।
রানা প্লাজা ধসের পর পোশাক কারখানা সংস্কারে গঠন হয় দুই জোট অ্যাকর্ড ও আলায়েন্স। অ্যাকর্ড মেয়াদ বাড়ানোর আবেদন করলেও অ্যালায়েন্স করেনি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























