আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে।
এবারের নির্বাচনে ৩শ’ আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে নিজ নিজ অঞ্চলের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ হাজার ৬৫ জন প্রার্থী। এরইমধ্যে প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা নিরুপণে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশনার ভিত্তিতে আজ যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
যাচাইবাছাই শেষে যেসব প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন, তারা ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ পাবেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























