নিরাপদ ও মানসম্মত খাবার পানির সমস্যা সমাধানে বেসরকারি খাত গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বলেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান। এসডিজির ষষ্ঠ লক্ষ্য মাল্টি-সেক্টরাল ডায়লগ অন সেইফ ওয়াটার বিষয়ে গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে নিরাপদ পানি সরবরাহে বেসরকারি খাতের চ্যালেঞ্জ ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। নজিবুর রহমান জানান, দেশের ৯৭ ভাগ জনগোষ্ঠী পানির সুবিধা পাচ্ছে যার ৬০ ভাগই অনিরাপদ।
বৈঠকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং আইএনজিওগুলো বাংলাদেশে নিরাপদ পানি নিয়ে কি ধরনের কাজ করছে এবং আগামীতে কেমন কাজ করা প্রয়োজন, তা তুলে ধরা হয়। ইউনিলিভার ও ইউএনডিপি বাংলাদেশের ইনোভেশন হাব এই বৈঠকের আয়োজন করে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























