জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতনামা আলোকচিত্রী ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন মারা গেছেন। সকালে রাজধানীর পান্থপথের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় মরদেহ।
পরে নেয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। প্যারিস প্রবাসী আলোকচিত্রী আনোয়ার হোসেন ফটোগ্রাফি বিষয়ক প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল স্যালনে বিচারক হিসেবে অংশ নিতে দেশে ফেরেন সম্প্রতি। আনোয়ার হোসেনের জন্ম ১৯৪৮ সালের ৬ অক্টোবর পুরান ঢাকার আগা-নবাব দেউড়িতে।
সূর্যদীঘল বাড়ি, এমিলের গোয়েন্দা বাহিনী, লালসালু, পুরস্কার ও অন্যজীবন-এর মতো কালজয়ী সিনেমার চিত্রগ্রাহক হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আনোয়ার হোসেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























