কর্মসংস্থান সৃষ্টি, বৈষম্য কমানো এবং রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ ৩০ দফা ঘোষণা দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। আজ শনিবার সকালে দলটির পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নির্বাচনী ইশতেহারে নির্বাচনকালীন সরকারের বিধান রাখতে সংবিধান সংশোধন ও স্থানীয় সরকার শক্তিশালী করা বিষয়ে ঘোষণা করেছে সিপিবি। দলটির সভাপতি জানান, দুই দলের শাসন থেকে বেরিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করাই এই ঘোষণার মূল লক্ষ্য।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে