ভোটারদের বিভ্রান্ত করতে সরকার রাষ্ট্রীয় খরচে বিএনপির বিরুদ্ধে সাইবার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, সরকার এখনও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হামলা চালাচ্ছে। এছাড়াও বন্ধ হয়নি গায়েবি মামলা দেওয়া। এখনও নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্বাচনে অংশগ্রহণকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও জানান তিনি। তবে তিনি বলেন, এতে কোন লাভ হবে না কারণ দেশের জনগণ এবার সরকারের এই অপকর্মের জবাব দেবে ব্যালট যুদ্ধের মাধ্যমে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে