কৌশলের অংশ হিসেবেই অনেক বিএনপি নেতা নির্বাচনে অংশ নেবেন না, জানালেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। কোন যুদ্ধাপরাধীকে ধানের শীষে মনোনয়ন দেয়া হবে না বলেও জানান তিনি।

সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, জামায়াতের সকল নেতাই যুদ্ধাপরাধী নয়। তাই তাদের মনোনয়ন দিতে বাধা নেই। এখনো নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়নি অভিযোগ করে তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করতে গ্রেফতার করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে