তারামন বিবি বীরপ্রতীক আর নেই। শুক্রবার রাতে কুড়িগ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। দীর্ঘদিন শ্বাসনালীর সংক্রমণে ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল ময়মনসিংহ মেডিকেলে। বৃহস্পতিবার সকাল থেকে তিনি কথা বলতে পারছিলেন না।

বীরপ্রতীক তারামন বিবির আসল নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। তিনি দুই সন্তানের জননী। মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মুক্তিযোদ্ধাদের জন্য রান্না, অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করতেন। পরে প্রশিক্ষণ নিয়ে সন্মুখ সমরে অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহসি ভূমিকার জন্য ১৯৭৩ সালে তিনি বীরপ্রতীক খেতাব পান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














