জামায়াতের চিহ্নিত কোনো যুদ্ধাপরাধী ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন কমিটির প্রধান নজরুল ইসলাম খান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। অন্যদিকে মওদুদ আহমদ বলেছেন, কেবল ২৫টি আসনেই ধানের শীষ প্রতীক পাবে জামায়াত।

বিএনপির নির্বাচন কমিটির প্রধান হিসেবে বুধবার দায়িত্ব পান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর বৃহস্পতিবার নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশন এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারে নি। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দেয়া প্রসংগে নজরুল ইসলাম খান বলেন, যুদ্ধাপরাধী কেউ জোটের পক্ষ থেকে নির্বাচন করতে পারবে না।

জামায়াতকে সাথে নিয়ে নির্বাচন করার প্রভাব ঐক্যফ্রন্টে পড়বে না বলেও জানান বিএনপির সিনিয়র নেতারা। এদিকে জামায়াত ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও দিচ্ছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, জামায়াত ২৫টি ধানের শীষে নির্বাচন করতে পারবে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে