কুমিল্লায় বিভিন্ন প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান করেছে।

বুধবার সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের কাছে মনোনয়ন পত্র জমা দেন, নৌকা প্রতীকের মনোনয়নপ্রাপ্ত কুমিল্লা-১০ আসনে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, কুমিল্লা- ১১ আসনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা- ০৫ আসনে আবদুল মতিন খসরু, কুমিল্লা- ০৬ আসনে আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা- ০৮ আসনে নাসিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা- ০৩ আসনে ইউসুফ আবদুল্লাহ হারুনসহ অন্যান্যরা।

ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত কুমিল্লা- ০৪ আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা- ০৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা- ১০ আসনে মোবাশ্বের আলম ভূইয়া, কুমিল্লা- ০৬ ও ১০ আসনে মনিরুল হক চৌধুরীসহ অন্যান্যরা।

নাঙ্গল প্রতীকে মনোনয়নপ্রাপ্ত কুমিল্লা- ০৮ আসনে অধ্যাপক নুরুল ইসলাম মিলনসহ অন্যান্যরা।
স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা- ০৯ আসনে এ.টিএম. আলমগীর হোসেন, কুমিল্লা- ০৪ আসনে ব্যরিষ্টার রেজবিউল আহসান মুন্সী, কুমিল্লা- ১০ আসনে সোলেমান চৌধুরীসহ অন্যান্যরা।

তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে