গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন আসছে নির্বাচনে প্রার্থী হবেন না বলে নিশ্চিত করেছেন, তার দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ঢাকা-৬ আসনের জন্য নিজের মনোনয়ন ফরম জমা দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

সুব্রত চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে দিন দিন হতাশা বাড়ছে। কমিশনের আচরণই নির্বাচনকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। ইসি ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতকে বিএনপি যেসব আসন বরাদ্দ দিচ্ছে সেসব আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে সুব্রত চৌধুরী বলেন, কোথাও জামায়াত নেই, আছে কেবল আওয়ামী লীগের মধ্যে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে