কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত আদেশে, সেনা কর্মকর্তা মোস্তফা কামাল পাশাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে