প্রার্থীদের হলফনামায় কোন মিথ্যা তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, যারা নির্বাচনের নমিনেশন পেপার দাখিল করবেন, এই নমিনেশন পেপারের সাথে হলফনামা দিতে হয়। এগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত হওয়ার পর তা পর্যালোচনা করা হবে। এতে মিথ্যা তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ইসির কাছে সুপারিশ করব। এমনকি প্রার্থীদের এনবিআরসহ সরকারের অন্যান্য যেসব প্রতিষ্ঠানে সম্পদ বিবরণী দাখিল করা হবে, সেগুলোও মিলিয়ে দেখা হবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























