নির্বাচনে কালো টাকা ছড়ানো প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন।
দুদক চেয়ারম্যান বলেন, ভোটের মাঠে তাদের গোয়েন্দারা কাজ করবে। কোনো প্রার্থী অস্বাভাবিক আর্থিক লেনদেন বা প্রচারে অতিরিক্ত খরচ করছেন কিনা তার তথ্য নেবে দুদক। এছাড়া হলফনামায় প্রার্থীর সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলেও আইনি ব্যবস্থা নেয়া হবে।

স্বীকৃত দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। ২০১৪ সালের নির্বাচনের সময় হলফনামা অস্বাভাবিক সম্পদের প্রমাণ পাওয়ায় সাবেক মন্ত্রীসহ ৭ সংসদ সদস্যের বিষয়ে অনুসন্ধান চালায় দুদক। পরে তিনজনের বিরুদ্ধে মামলায় হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























