ঐক্যফ্রন্টের ষড়যন্ত্রের শিকার হয়েছে যুক্তফ্রন্ট, মন্তব্য করেছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। পরোক্ষভাবে ঐক্যফ্রন্টের সঙ্গে স্বাধীনতাবিরোধীরা অংশ নিয়েছে বলেও জানান তিনি। বলেন, মহাজোট থেকে নির্বাচনে আগ্রহী যুক্তফ্রন্ট, এনিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

গণভবনে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান যুক্তফ্রন্ট চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। পরদিন বিকল্পধারার ১৫৯ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাতকার শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে, বেড়েছে মাথাপিছু আয়। বদরুদ্দোজা চৌধুরী জানান, মহাজোট থেকে নির্বাচনে অংশ নিতে আলোচনা চলছে।যুক্তফ্রন্ট চেয়ারম্যান বলেন, ঐক্যফ্রন্ট গঠনের শুরু থেকে সাথে ছিলেন তিনি। তবে স্বাধীনতাবিরোধীদের পক্ষে ছিলেন না।

নির্বাচন কমিশন তার ক্ষমতার শতভাগ প্রয়োগ করলে ভোট সুষ্ঠু হবে বলে মনে করেন বদরুদ্দোজা চৌধুরী। তার মতে, বিদেশি পর্যবেক্ষকদের কয়েক সপ্তাহ আগে থেকে মাঠে থাকার অনুমতি দেয়া উচিত।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে