আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী তালিকা একসঙ্গে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ‘আমাদের মনোনয়নের বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তালিকাও প্রায় চুড়ান্ত। তবে ফাইনালি ফিনিশিংটা বাকি আছে। তবে

অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করে একসঙ্গে ঘোষণা করা হবে।’ রোববার (১৮ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নমিনেশনটা দিয়েছি জরিপ রিপোর্টের ভিত্তিতে। যাদের ছয়মাস আগেও খারাপ ছিল তারা হয়ত এখন ভালো হয়েছে। তাই তাদের নমিনেশন দেওয়ার বিষয়ে চূড়ান্ত করা হয়েছে।’ ‘তবে আগে যারা ছিল তাদের মধ্যে থেকে বাদ পড়েছে কম’ এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জোটের শরিকদের কত আসন দিবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নেত্রী যেটা বলেছেন তা হলো ৬৫ থেকে ৭০টি আসন শরিকরা পাবেন। তবে

আলোচনা করে যদি মনে হয় তাহলে ইউনিবল প্রার্থী বেশি আছে তাহলে সেটা বাড়ানো যেতে পারে।’ এক প্রশ্নের জবাবে কাদের বলেন, যেমন ধরুন মাশরাফি বিন মোর্তজাকে মনোনয়ন দিলে সেখানে যিনি এখন ইলেকটেড প্রার্থী আছেন তাকে নমিনেশন দেওয়া যাবে না। তাছাড়া ১৪ দলের ইলেকটেড যারা আছেন তাদের বাদ দেওয়ার চিন্তা নেই। যদি একান্ত কারও পজিশন খারাপ হয় সেটা ভিন্ন কথা। জনাব কাদের বলেন, ‘জরিপ অনুসারে কেউ যদি ইলেকটেবল না হয় তাহলে সে ১৪ দল হোক আর যেই হোক তাকে নমিনেশন দেওয়া হবে না।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে