একাদশ সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত ঐক্যফ্রন্ট থাকবে কি-না সেটি নির্বাচন কমিশন ও সরকারের আচরণের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, গণমাধ্যমগুলোকে ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করতে দেয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে। তবে, নির্বাচন কমিশন সে বিষয়ে অনুমতি দিতে রাজি হয়নি।
বেলা সাড়ে তিনটার দিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে যান ঐক্যফ্রন্টের নেতারা। পরে ডক্টর কামাল জানান, তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























