কুমিল্লার লাকসামে ৩ ক্ষুদ্র ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু তাহের জানান, ২০০৭ সালে ৬ জানুয়ারি রাতে কুমিল্লার লাকসামের শ্রীয়াং এলাকায় টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে পান ব্যবসায়ী বাচ্চু মিয়া, তরকারি ব্যবসায়ী উত্তম কুমার দেবনাথ ও তার ভাই পরিক্ষিত দেবনাথকে জবাই করে হত্যা করা হয়। এই ঘটনায় পর দিন ৭ জানুয়ারি বাচ্চু মিয়ার ভাই কবির হোসেন ৫ জনকে আসামী করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে ৫ আসামী ফারুক হোসেন, আবদুর রহমান, শহীদ, স্বপন ও রাসেলকে মৃত্যুদন্ড দেয় আদালত। মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তুষ্টি জানিয়ে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

তারিকুল ইসলাম শিবলী,
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে