ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে নির্বাচনী পরিবেশ ও তফসিল নিয়ে আলোচনা করা হয়।
সোমবার বিকেল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বিএনপির নেতারা নির্বাচনী পরিবেশ এবং ভোট গ্রহণের সময়সূচি নিয়ে আলোচনা করেন। ঘণ্টাব্যাপী এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের অবহিত করা হয়।
বৈঠকে তুরস্ক, নরওয়ে, অস্টেলিয়া, স্পেন, জাপান, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৯ দেশ ও জোটের কূটনীতিকরা অংশ নেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস-চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরীসহ ৯ সদস্যের প্রতিনিধি দল।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























