রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত মিয়ানমার। বৃহস্পতিবার থেকে এ প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মিয়ানমারের শীর্ষ কর্মকর্তারা।
ইয়াঙ্গুনে রোববার সংবাদ সম্মেলনে সেদেশের সমাজকল্যাণ মন্ত্রী উইন মিয়াত আই বলেন, ঢাকা-নেপিদো সমঝোতার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজ শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে নভেম্বরের মাঝামাঝি থেকে দুই হাজার ২৫১ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। দিনে পাঠানো হবে দেড়শ জনকে।

মিয়ানমারের প্রশাসন জানায়, ফিরে আসা রোহিঙ্গারা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার পাশাপাশি রাখাইনের মুংডু এলাকায় নিরাপদে চলাফেরাও করতে পারবে। তারা নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারবে।
এদিকে, রোহিঙ্গা শরণার্থীদের রাখাইনে ফিরে যাওয়া এখনও নিরাপদ নয় বলে দাবি মানবাধিকার সংস্থাগুলোর।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























