একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম তুলতে পারবেন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা। সোমবার সকাল ১০টায় শুরু হবে ফরম বিক্রি। রিজভী জানান, ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা এবং জমা দেয়ার সময় দিতে হবে আরও ২৫ হাজার টাকা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে