সাত দফা দাবিতে অনড় জাতীয় ঐক্যফ্রন্ট। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার গঠনের দাবি না মানলে আন্দোলন অব্যহত থাকবে বলে জানিয়েছেন নেতারা। তফসিল ঘোষণার সঙ্গে সংলাপের সম্পর্ক নেই দাবি করে নেতারা বলেছেন, আলোচনার স্বার্থে পুনঃতফসিল হতে পারে।

চলমান রাজনৈতিক সংকট নিরসনে গণভবন দ্বিতীয় দফা সংলাপ শেষে বেইলী রোডে ডক্টর কামালের বাসভবনে আসেন নেতারা। প্রায় দেড় ঘন্টা বৈঠক শেষে সংবাদ সম্মেলনের শুরুতেই সংলোপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কামাল হোসেন। দুই দফা সংলাপেও মূল দাবির সমাধান না হওয়ায় আলোচনা অব্যাহত রাখার দাবি তার।

এসময়, ঐক্যফ্রন্টরে মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সংলাপ সফল না ব্যর্থ এ বিষয়ে জানতে চাওয়া হয়। সংলাপকে আন্দোলনের অংশ দাবি করে মির্জা ফখরুল বলেন, সাত দফা আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবে ঐক্যফ্রন্ট। তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার কথাও জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে