আত্মজীবনী লিখতে চান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের অনেক অজানা তথ্য সাধারণ মানুষ জানতে পারবে।
বঙ্গভবনে সোমবার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে রাষ্ট্রপতি এসব কথা জানান। এসময় দেশের কল্যাণ ও উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। দীর্ঘসময় স্পিকারের দায়িত্বপালনকারী আব্দুল হামিদ জানান, সংসদের কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখেন। এজন্য সাংবাদিকদের সংসদের গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রীয় প্রটোকলের জন্য সাংবাদিকদের সঙ্গে আগের মত মন খুলে মিশতে না পারার আক্ষেপের কথাও জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























