গণভবনে আজ ১৪ দলের সঙ্গে সংলাপে বসবেন জাতীয় পার্টির নেতারা। চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে অংশ নেবেন ৩৩ সদস্যের প্রতিনিধি দল।
সংলাপ শেষে রাতে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা রয়েছে। এদিকে কাল গণভবনে সংলাপে বসবেন ইসলামী ঐক্যজোট ও বাম গণতান্ত্রিক জোট।
দুপুর ২টায় ইসলামী ঐক্যজোট এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























