নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। রোববার বিকাল ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সন্ধ্যায় ইসি সচিব হেলালুদ্দীন বলেছিলেন, শনিবার ইভিএম ব্যবহারের বিধিমালা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























