বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে আরো ২০০ মিটারগেজ যাত্রীবাহী কোচ। এ বিষয়ে সাড়ে আট মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে চীনের সিআরসিসি সিফাং কোম্পানির সাথে।
রোববার দুপুরে বাংলাদেশ রেলওয়ে ও সিআরসিসি সিফাংয়ের কর্তৃপক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুসারে, ২০০ কমপার্টমেন্ট যুক্ত হবে বাংলাদেশ রেলওয়েতে। এসব কোচ পাওয়া যাবে ২০২০ সালের জুনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























