ধর্মীয় শিক্ষাকে স্বীকৃতি দিয়ে শিক্ষানীতকে পূর্ণাঙ্গ রুপ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের শোকরানা সভায় একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় চেতনা ছাড়া কোনো মানুষ প্রকৃত শিক্ষা লাভ করতে পারে না। ১৮৬৬ সাল থেকে কওমি মাদ্রাসাগুলো এদেশে মানুষকে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছে। কিন্তু শিক্ষার্থীরা রাষ্ট্রিয় সনদের কোনো স্বীকৃতি পাচ্ছিল না। বর্তমান সরকার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান করেছে। এ বিষয়ে সংসদে সর্বসম্মত আইন পাস হয়েছে।

এসময় ইসলামের প্রকৃত শিক্ষায় ছাত্রদের শিক্ষিত করতে কওমি মাদ্রাসার শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে