সুষ্ঠু নির্বাচন করতে হলে দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা।

সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শামসুল হুদা বলেন, রাজনৈতিক দলগুলোকেই নির্বাচন সংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, যে দলই ক্ষমতায় আসে, নিজেদের ক্ষমতা আরো দীর্ঘস্থায়ী করতে চায় বলেই নির্বাচন শেষ পর্যন্ত সুষ্ঠু হয় না। আলোচনা সভায় বক্তারা গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন জরুরি বলে মত দেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে