সংলাপে ঐক্যফ্রন্টের সাত দফা দাবি নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত সংবিধান অনুয়ায়ীই নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

দুপুরে সচিবালয়ে ভারতের খাদ্য সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এ কথা বলেন। সংলাপ ব্যর্থ হলে ভবিষ্যত কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যত সুনির্দিষ্ট, লক্ষ্য এক। বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেই নির্বাচনে সব দলই অংশ নেবে বলে আশা তোফায়েল আহমেদের।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে