নির্বাচন নিয়ে সংলাপের জন্য ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় পার্টিকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত চিঠি সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাসায় পৌঁছে দিয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

আমন্ত্রণপত্র গ্রহণ করে এরশাদ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ ফলপ্রসূ হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভূমিকাই মুখ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন এরশাদ। গণভবনে দুপুরে এ চিঠি পৌঁছে দেয়া হয় জাতীয় পার্টির পক্ষ থেকে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে