প্রত্যাবাসনের প্রস্তুতি রোহিঙ্গাদের সামনে তুলে ধরতে কক্সবাজারের আশ্রয় শিবিরে গেছেন বাংলাদেশ-মিয়ামনার যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিরা। রোহিঙ্গাদের সঙ্গে মত বিনিময় শেষে সংবাদ সম্মেলন করবেন দল।

বুধবার সকাল ১০টার দিকে ৩০ সদস্যের দলটি কক্সবাজার পৌঁছান। সেখান থেকে উখিয়ার বালুখালী ক্যাম্পে যান তারা। সেখানে রোহিঙ্গাদের দেশে ফিরতে উৎসাহিত করবেন তারা। এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি নিয়ে মঙ্গলবার ঢাকায় তৃতীয়বারের মতো আলোচনায় বসেন বাংলাদেশ-মিয়ামনার যৌথ ওয়ার্কিং গ্রুপের সদস্যরা।
এতে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক, মিয়ানমারের প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থো। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম দফায় ৪৮৫ পরিবারের ২ হাজার ২৬০ রোহিঙ্গা ফিরতে পারে রাখাইনে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























