গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সব বিষয়ে আলোচনার জন্য তৈরি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনকে পাঠানো চিঠিতে এ কথা জানিয়েছেন তিনি। সংলাপের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।

বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় সকালে এই আমন্ত্রণের চিঠি পৌঁছে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। এ সময়, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মোস্তফা মহসিন মন্টু জানা, ঐক্যের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। চলমান রাজনৈতিক সংকট নিরসনে এ সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























