বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমানের ওপর চাপ সৃষ্টির জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে চীনের স্টেট কাউন্সিলর ও জননিরাপত্তা মন্ত্রী ঝাও কে জিকে এ আহ্বান জানান তিনি।

চীনের উদ্যোগ রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চীনের মন্ত্রী ঝাও কে/জি রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশ্বাস দেন। পাশাপাশি জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

পরে ঝাও কে জি সাইবার অপরাধ মোকাবিলায়ও বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেয়ারও আশ্বাস দেন। বাংলাদেশের উন্নয়নে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে