যশোর বিমানবাহিনী একাডেমিতে নবনির্মিত বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি।

এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানসেনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১০৫ এজেটিইউ-এর কার্যক্রম উদ্বোধন করবেন শেখ হাসিনা। এ জন্য সকালে ১০টার দিকে তেজগাঁওস্থ বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যোগে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোর শহরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে।

বিমান বাহিনী একাডেমি যশোর এর ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ উদ্বোধন এবং যশোর হতে ভিডিও কনফারেন্স মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রামে ‘বিমান সেনা প্রশিক্ষণ ইন্সিটিউট এর উদ্বোধন অনুষ্ঠান।

ছবি ঃ সংগৃহীত
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে