আজ বাংলা সাহিত্যের আধুনিক কবি শামসুর রাহমানের ৮৯তম জন্মদিন। ১৯২৯ সালের এই দিনে পুরানো ঢাকার মাহুৎটুলিতে জন্ম নেন তিনি। শামসুর রাহমান একাধারে কবি, সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ছিলেন।

দীর্ঘ ছয় দশক লেখালেখিতে বাংলা কবিতায় তিনি নতুন ধারা সৃষ্টি করেছিলেন। ১৯৬০ সালে প্রকাশ হয় তাঁর প্রথম কবিতার বই- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নিলিমা, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। বাংলা একডেমি, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।

কবির জন্মদিনে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। এছাড়াও কবির জন্মদিন উপলক্ষে ডুডল তৈরি করেছে গুগল। এটি শুধু বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে।

২০০৬ সালের ১৭ আগস্ট মারা যান কবি শামসুর রাহমান।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে