দুবছরের মধ্যে ঢাকা ও এর আশপাশের এলাকায় সড়ক-মহাসড়কে পুরোপুরি শৃঙ্খলা ফিরে আসবে বলে জানিয়ছেন দক্ষিণ সিটি করপোশেন মেয়র সাঈদ খোকন। এ এজন্য সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
দুপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধণের সময় এ কথা জানান। সাঈদ খোকন বলেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে সরকার সড়কে নিরাপত্তা বাড়াতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে।
তারই অংশ হিসেবে রাজধানীর সব বাসগুলোকে শিগগিরই নির্দিষ্ট কোম্পানির আওতায় আনা হবে। নিয়ন্ত্রণ করা হবে লেগুনা চলচলেও। পরে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
নিউজ ডেস্ক।।বিডি টাইম্স নিউজ



























