রাজনৈতিক দল বা রাজনীতিকদের কথা না শুনে জনগণের জন্য কাজ করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি কর্মকর্তাদের ইভিএম ব্যবহার প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমাতে হবে। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গেও সম্পর্ক তৈরি করতে হবে। কিন্তু তাদের কথায় কাজ না করে জনগণের চাওয়া বুঝে কাজ করার নির্দেশ দেন তিনি।

ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে বিষয়টি বিবেচনার পাশাপাশি ইভিএম ব্যবহারে প্রস্তুতি নিতে বলেন সিইসি।

নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে