ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে যোগ দিতে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাত পৌনে দুইটায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রা করেন তিনি।

জেনেভায় জাতিসংঘ দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ অক্টোবর। যেখানে অংশ নেবেন বিশ্বের ১৬০টি দেশের ৪ হাজারের বেশি বিনিয়োগ স্টেকহোল্ডার। সম্মেলনে আন্তর্জাতিক বিনিয়োগের চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ে গুরুত্ব দেয়া হবে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ। সম্মেলনে রাষ্ট্রপতি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকসহ হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি বিষয়ক ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দেবেন। পাঁচদিনের সফর শেষে ২৭ অক্টোবর দেশে ফিরবেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে