তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে মোবাইল নম্বর পোর্টেবিলিটি -এম/এনপি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নম্বার পরিবর্তন না করে অপারেটর বদলের আধুনিক প্রযুক্তি, খুব সীমিত দেশই ব্যবহার করে বলেও জানান প্রধানমন্ত্রী।

মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর বদল – এমএনপি সেবার পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম ১ অক্টোবর শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয় রোববার। গণভবনে এ সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ সময় মোবাইল ফোন অপারেটর বদলের ক্ষেত্রে ট্যাক্স কমানোর দাবি প্রসঙ্গে তিনি দেশের উন্নয়নের জন্য রাজস্ব আদায়ের গুরুত্ব তুলে ধরেন।

পরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ৬৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ৬টি যুব প্রশিক্ষণ কেন্দ্র ও বিকেএসপির মাল্টি স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন শেখ হাসিনা। আগামীতে সরকার গঠনের সুযোগ পেলে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। ক্রীড়াক্ষেত্রে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ নিশ্চিতে তাদের জন্য একটি স্পোর্টস একাডেমি তৈরির ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে