সৌদি আরবে চার দিনের সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত দেড়টার দিকে প্রধানমন্ত্রীর ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে মঙ্গলবার সৌদি আরব যান প্রধানমন্ত্রী। বাদশাহর সঙ্গে তাঁর প্রাসাদে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা।

রিয়াদে বাংলাদেশ চ্যান্সেরি ভবন উদ্বোধন ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তি স্থাপন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মদিনায় পবিত্র মসজিদে নববীতে মহানবী হজরত মোহাম্মদ (সা)-এর রওজা জিয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।

সফরকালে প্রধানমন্ত্রী কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ঢাকা ও রিয়াদের মধ্যে প্রতিরক্ষা এবং শিল্প ও বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত ৫ (পাঁচটি) টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে