সিলেটে ২৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবে তারিখ পিছিয়ে ২৪ বা ২৫ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে আবার আবেদন করা হবে। এদিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ৭ দফা দাবি ও ১১ লক্ষ্য বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেছেন ঐক্যফ্রন্ট নেতারা।
জাতীয় ঐক্যফ্রন্টের আমন্ত্রণে বৃহস্পতিবার বিকেলে হোটেল লেকশোরে আসেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকেরা। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ড. কামাল হোসেন কূটনীতিকদের ব্রিফ করেন।সোয়া এক ঘণ্টার বৈঠকে কানাডা, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, পাকিস্তানসহ ২৫টিরও বেশি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। তাদের সামনে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন ঐক্যফ্রন্ট নেতারা।

সিলেটে ২৩ অক্টোবরের সমাবেশের অনুমতি না পাওয়ায় বিষয়টি তুলে ধরে ঐক্যফ্রন্টের নেতারা জানান এ বিষয়ে তারা আবারো আবেদন করবেন। সিলেটের পর রাজশাহী ও চট্টগ্রামে সমাবেশ করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























