স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নে বার বার বাধা দিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ অপশক্তিকে রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে বঙ্গভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।এসময় তিনি সবাইকে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ থেকেও বিরত থাকার অনুরোধ জানান।

এসময় তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়া সম্ভব। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিচারক, আইনজীবী, বিদেশী কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে