প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। বুধবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধনীতে এসব বলেন শেখ হাসিনা। এর আগে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে সরকারের ধারাবাহিকতা দেখতে চান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ।

সৌদি আরব সফরের দ্বিতীয় দিন বুধবার সৌদি যুবরাজ, উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে শেখ হাসিনা সরকারের ভূঁয়সী প্রশংসা করে সরকারের ধারা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন সৌদি যুবরাজ। তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় সহায়তা করতে চায় তার দেশ। সেলক্ষ্যে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তা যাচাই করতে শীঘ্রই বাংলাদেশে সৌদি পর্যবেক্ষক দল পাঠানোর কথা বলেন দেশটির উপ প্রধানমন্ত্রী।

সৌদি যুবরাজকে বাংলাদেশে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে কোন্দল এড়িয়ে চললে উন্নয়নের ত্বরান্বিত হবে। উপকৃত হবে মুসলিম বিশ্বের জনগণ। পরে, রিয়াদে বাংলাদেশের চ্যান্সেরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধণায় অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার।

শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে বড় অবদান রাখছে প্রবাসী বাংলাদেশিরা। উন্নয়ন বিরোধী অপশক্তিকে প্রতিহত করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে একহয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে, মদিনার মসজিদে আল-নববীতে মহানবী হযরত মোহাম্মদ সাল¬াল¬াহু আলাইহি ওয়া সাল¬াম এর রওজা মুবারক জিয়ারত করেন শেখ হাসিনা। এসময়, দেশের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার জেদ্দায় পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেদ্দার গভর্নর মিশাল আল সৌদ। পরে, জেদ্দায় বাংলাদেশি কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। মক্কায় ওমরাহ পালন শেষে শুক্রবার দেশে ফিরবেন শেখ হাসিনা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে