আগামী ২৩ অক্টোবর সিলেট থেকে শুরু হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি, এ কথা জানিয়েছেন জোটের শরিক দল জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় বৈঠক শেষে এ কথা জানান তিনি।
আবদুর রবের বাসায় বৈঠকে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী ও গণফোরামের সুব্রত চৌধুরী। সরকার বিরোধী আন্দোলন এবং জোটের নানা কর্মসূচি ঠিক করতে আগামী কাল একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
সিলেট থেকে কর্মসূচি শুরু হলেও পরবর্তীতে তা দেশব্যাপী ছড়িয়ে দেয়া হবে বলেও জানান তিনি। জাতীয় ঐক্য ফ্রন্টের প্রথম এই বৈঠকে উপস্থিত ছিলেন না গণফোরাম সভাপতি ও জোট প্রধান ড. কামাল হোসেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























