প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ড. ইউনূসের কারণেই পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিলো বিশ্ব ব্যাংক। কিন্তু, সরকারের ওপর মানুষের আস্থা আছে বলেই নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণকাজ চলছে। এশিয়ান হাইওয়ে ও মেট্রোরেলের সাথে পদ্মা সেতুকে সংযোগের পরিকল্পনার কথা বললেন প্রধানমন্ত্রী। দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় সুধী সমাবেশে এ পরিকল্পনার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে যারা দেশে বিদেশে ষড়যন্ত্র করেছেন, তাদের কোন দায়িত্ববোধ নেই। তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসের জন্যই সরে গেছে বিশ্বব্যাংক। পদ্মা সেতুর রেল সংযোগ নির্মাণ কাজ ও নামফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর শরিয়তপুরের জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন তিনি। এছাড়া, মাদারীপুরের শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ি ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
ছবির কৃতজ্ঞতা ঃ ইয়াসিন কবির জয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























