স্পেনিশ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর প্রকাশিত বইগুলো ভবিষ্যতে গবেষণার বড় খোরাক হবে। এ বই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসও স্মরণ করিয়ে দেবে। যত বেশি ভাষা সাহিত্যর চর্চা হবে তত বেশি সংস্কৃতির বিকাশ হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এসময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী স্পেনিশ ভাষায় প্রকাশ করায় স্পেন সরকারকে ধন্যবাদ জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে