সংস্কৃতি ও তথ্য বিকাশে গণমাধ্যমকে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন- অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

টেলিভিশন মালিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি ও তথ্য বিকাশে গণমাধ্যমকে আরো নিবিড় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেল চালুর ফলে, বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে বলেই মুনাফা করছে টেলিভিশনগুলো।

প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্র, গণমাধ্যম, সরকারি-বেসরকারি টিভি-রেডিও এবং কমিউনিটি রেডিওর লাইসেন্স দেয়া শুরু করেছে তার সরকার। এর ফলে, ব্যবসা বাণিজ্যের প্রসারের পাশাপাশি মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে