দেশের বন্ধ হয়ে যাওয়া নৌরুটগুলো চালু করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দক্ষিণ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিস্টিক ফোরাম ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বিকেলে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই ফোরামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, অভ্যন্তরীণ নৌরুটগুলো প্রতিযোগিতামূলক পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহার করার জন্য অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ সময় তিনি ডেল্টা প্ল্যান ২১০০ এর কথা উল্লেখ করে বলেন, এ পরিকল্পনার অন্যতম অংশ হলো পানি সম্পদের যথাযথ ব্যবহার। নৌ-পরিবহন খাতের উদ্যোক্তাদের মধ্যে এর বিভিন্ন দিক তুলে ধরা এবং নানা খাতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য এই ফোরামের আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























