সেন্টমার্টিনকে নিজেদের ভূখণ্ড দাবি করায় মিয়ানমারের রাষ্ট্রদূত ‘উ লুইন ও’কে জরুরী তলব করে পররাষ্ট্রমন্ত্রণালয়, তলব করে কড়া প্রতিবাদ জানান মেরিটাইম বিষয়ক সচিব রিয়াল এ্যাডমিরাল অব. এম খুলশিদ আলম।বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নোট দিয়ে ভুল সংশোধনের আহবান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মিয়ানমারের ইনফরমেশন ম্যানেজেমন্ট ইউনিটের ওয়েবসাইটে দেয়া একটি ম্যাপে, সেন্টমার্টিনকে নিজেদের দাবি করা হয়। এটিকে বাংলাদেশরে সাথে মিয়ানমারের সম্পর্ক নষ্টের চেষ্টা বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়। সেইসাথে বাংলাদেশের পক্ষ থেকে নথিপত্রসহ বিস্তারিত দালিলিক প্রমাণ রাষ্ট্রদূতের হাতে তুলে দেয়া হয়। পরে নিজেদের ভুল স্বীকার করেন মিয়ানমারের রাষ্ট্রদূত।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























